রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরার সদর ও দেবহাটা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং ফ্রিজে মেয়াদোত্তীর্ণ বাসি খাবার রাখার অপরাধে দুটি মিষ্টান্ন ভাণ্ডারকে প্রশাসনিক ব্যবস্থায় মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার শাঁখরা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।জেলা প্রশাসন ও দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক সহায়তায় অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর।অভিযান সূত্রে জানা যায়, সদর উপজেলার শাঁখরা বাজার এলাকায় অবস্থিত ‘বিশ্বাস মিষ্টান্ন ভাণ্ডার’ (স্বত্বাধিকারী দিলীপ ঘোষ)-এ বেশ কিছু গুরুতর অনিয়ম ধরা পড়ে। প্রতিষ্ঠানটিতে ফ্রিজে বিক্রয়ের উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ বাসি মিষ্টি সংরক্ষণ, দইয়ে মেয়াদের তারিখ না দেওয়া, জিলাপিতে ক্ষতিকর হাইড্রোজ ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি, নোংরা পেপারে খাবার বিতরণ এবং মূল্য তালিকা না টানানোর অপরাধ প্রমাণিত হয়। এসব কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।একই এলাকার দেবহাটা অংশে অবস্থিত ‘আল্লাহর দান মিষ্টান্ন ভাণ্ডার’ (স্বত্বাধিকারী মো. আমিনুর ইসলাম)-এ দৃশ্যমান স্থানে মিষ্টির মূল্য তালিকা প্রদর্শন না করা এবং দইয়ে মেয়াদ উল্লেখ না থাকার অপরাধে আইনটির ৩৮ ধারা অনুযায়ী ১,৫০০ টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনায় সহায়তা করেন ডিস্ট্রিক্ট স্যানিটারি ইন্সপেক্টর রথীন্দ্রনাথ সরকার এবং সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্সের একটি চৌকশ দল।অভিযান শেষে সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর বলেন, ভোক্তা স্বার্থ সুরক্ষায় এবং ভেজালমুক্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরণের তদারকি অভিযান অব্যাহত থাকবে

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ