রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরায় দাম কমেছে আদা-পেঁয়াজের

সাতক্ষীরা প্রতিনিধিঃবাজারে সরবরাহ বাড়ায় দিনাজপুরের হিলি ও সাতক্ষীরার মসলা বাজারে আদা ও পেঁয়াজের দাম উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।সপ্তাহের ব্যবধানে হিলিতে আদার দাম কমেছে কেজিতে ৪০ টাকা। অন্যদকে সাতক্ষীরায় ১৫ দিনের ব্যবধানে আদার দাম কেজিতে ১২০ টাকা পর্যন্ত কমেছে। একই সঙ্গে সাতক্ষীরার বাজারে পেঁয়াজের দামও কেজিতে ১২-১৫ টাকা কমেছে।
সরজমিনে গতকাল হিলি বাজারে দেখা গেছে, ঈদের পর বাজারে দেশী বা ভারতীয় আদার সরবরাহ না থাকলেও চীন থেকে আমদানীকৃত মানসম্মত আদার পর্যাপ্ত সরবরাহ রয়েছে। বর্তমানে হিলি বাজারে আদা বিক্রি হচ্ছে ১২০-১৪০ টাকা কেজি দরে, যা ঈদের সময়ও ২০০ টাকা এবং পরবর্তী সময়ে ১৬০-১৮০ টাকায় বিক্রি হয়েছিল।
হিলি বাজারের আদা বিক্রেতা আবুল হাসনাত জানান, আগে বাজারে দেশী ও ভারতীয় আদার সরবরাহ কম থাকায় বেশি দামে আদা কিনতে হতো। তাছাড়া সেই আদার মানও ভালো ছিল না। বর্তমানে চীন থেকে পর্যাপ্ত আদা আমদানি হওয়ায় বাজারে সরবরাহ ভালো এবং দামও নিয়ন্ত্রণে রয়েছে। সরবরাহ এমন থাকলে সামনে দাম আর বাড়ার সম্ভাবনা নেই বলে তিনি মনে করেন।
দিকে সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারসহ জেলার বিভিন্ন মসলা বাজার ঘুরে দেখা গেছে একই চিত্র। দুই সপ্তাহের ব্যবধানে সেখানে আদার দাম ২৪০-২৫০ টাকা থেকে কমে এখন ১২০ টাকায় নেমে এসেছে। অন্যদিকে ৪৪-৪৫ টাকা কেজি দরের পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ২৮-২৯ টাকায়। ব্যবসায়ীরা জানিয়েছেন, চাহিদার তুলনায় বাজারে সরবরাহ অনেক বেশি থাকায় পাইকারি ও খুচরা উভয় বাজারে এর ইতিবাচক প্রভাব পড়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ