সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২ ৩নং দুর্গাপুর ইউপি নির্বাচনে মেম্বার পদে দোয়া ও সমর্থন চান মোঃ রেজাউল করিম উপল জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তীর সেরা সাফল্য।লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নটরডেম কলেজে ভর্তি ইবির ল’ অ্যান্ড ল্যান্ড এ্যাডমিনিস্ট্রেশন বিভাগের নতুন সভাপতি আনোয়ারুল ওহাব

সাইকেলে ছয় দেশ পাড়ি দিয়ে হজ পালনের উদ্দেশ্যে নরসিংদীর সজিবের যাত্রা

বাইসাইকেল চালিয়ে ছয়টি দেশ পাড়ি দিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ব্যতিক্রমী এক যাত্রা শুরু করেছেন নরসিংদীর বেলাবো উপজেলার তরুণ সজিব তালুকদার ইফরাম (২৬)। তিনি উপজেলার সররাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের সালাউদ্দিন তালুকদারের ছেলে।
গত রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বেলাবো উপজেলা পরিষদ চত্বর থেকে আনুষ্ঠানিকভাবে দীর্ঘ এই সফরের যাত্রা শুরু করেন সজিব। বাইসাইকেলে করে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ পাড়ি দিয়ে সৌদি আরবে পৌঁছে পবিত্র হজ পালন করাই তাঁর লক্ষ্য।সজিবের এ যাত্রা স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি করেছে। ব্যতিক্রমী এই উদ্যোগকে ঘিরে তাঁকে শুভকামনা জানাতে পরিবারের সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।যাত্রা শুরুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাবোর সহকারী কমিশনার (ভূমি) আজিজ পারতাম জায়েদ। তিনি সজিবের সাহসী ও পবিত্র উদ্যোগের সফলতা কামনা করেন। একই সঙ্গে দীর্ঘ পথের যাত্রায় তাঁর সুস্থতা ও নিরাপত্তার জন্য দোয়া ও শুভকামনা জানান।জানা গেছে, সজিবের এর আগেও বাইসাইকেলে ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে। তিনি সাইকেলে টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণ করেছেন। এছাড়া এরই মধ্যে মোট ২৬টি দেশ ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি।
সজিবের পরিবারের সদস্য ও এলাকাবাসী জানান, তাঁর এই উদ্যোগ নিঃসন্দেহে ব্যতিক্রমী ও সাহসিকতার। তাঁরা আশা করছেন, সজিব নিরাপদে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সৌদি আরবে পৌঁছাবেন এবং নির্বিঘ্নে পবিত্র হজ পালন শেষে সুস্থভাবে দেশে ফিরবেন।সজিবের এই সাইকেলযাত্রা শুধু তাঁর ব্যক্তিগত স্বপ্নপূরণের উদ্যোগ নয়, বরং তরুণদের ভ্রমণ ও সাহসী উদ্যোগে উৎসাহিত করবে বলেও মনে করছেন স্থানীয়রা।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ