সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

সাংবাদিক হত্যায় পুলিশ কর্মকর্তা সাদেক কাওছার দস্তগীর গ্রেপ্তার

তিমির বনিক,স্টাফ রিপোর্টার:সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯শে জুলাই পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম আবু তুরাব হত্যা মামলার আসামি এসএমপির সাবেক অতিরিক্ত উপ-কমিশনার সাদেক কাওছার দস্তগীরকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ই ডিসেম্বর) মৌলভীবাজারের শেরপুর থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।পিবিআই সিলেট জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান দস্তগীরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, পিবিআইয়ের একটি দল পুলিশের সাবেক কর্মকর্তা সাদেক কাওছার দস্তগীরকে নিয়ে সিলেটের দিকে রওয়ানা হয়েছে। বৃহস্পতিবার(১৯শে ডিসেম্বর) তাকে আদালতে হাজির করা হবে।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯শে জুলাই সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত হন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সিলেট প্রতিনিধি এটিএম তুবার। এ ঘটনায় তুরাবের ভাই বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় দুটি মামলা দায়ের করেন। এর আগে এ মামলায় এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করে পিবিআই।



ফেসবুকে আমরা
নোটিশ