বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় মাহমুদুননবী ও রবিউল ইসলাম নামে দুই সাংবাদিককে অমানবিক কায়দায় নির্যাতন এবং দুই সাংবাদিকের  বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিক হত্যা নির্যাতন ও অপসাংবাদিকতা বন্ধের দাবিতে মানববন্ধন  কর্মসূচি পালিত হয়েছে।নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের আয়োজনে শহরের মুক্তির মোড়ে বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের আহবায়ক সাংবাদিক সাদেকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে  সময়টিভির সাংবাদিক এম আর রকি, ডিবিসি নিউজের এ কে সাজু, এশিয়ান টিভির রাশেদুজ্জামান রাশেদ,মাহমুদুননবী বেলাল, সাব্বির আহমেদ, সাইফুল ওয়াদুদ, আবু রায়হান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নওগাঁ সরকারি ডিগ্রী কলেজের শিক্ষাথী মারুফ প্রমুখ বক্তব্য রাখেন।  এ সময় দেশরুপান্তর পত্রিকার পারভেজ রহমান,  বৈশাখী টিভির সাংবাদিক আরমান হোসেন রুমন,বিজনেস বাংলাদেশ পত্রিকার সবুজ হুসাইনসহ বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকরা অংশগ্রহন করেন মানববন্ধন চলাকালে বক্তারা বলেন,ক্লিনিকের অপচিকিৎসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে নওগাঁর পত্নীতলায় মাহমুদুননবী ও রবিউল ইসলাম নামে দুই সাংবাদিককে সন্ত্রাসী কায়দায় তুলে নিয়ে নির্যাতন এবং দুই সাংবাদিকের  বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের মেনে নেওয়া যায়না। অবিলম্বে এই ঘটনার তদন্ত এবং চাঁদাবাজির মিথ্যা মামলা প্রত্যাহার ও সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ করার দাবি করেন।



ফেসবুকে আমরা
নোটিশ