বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে আবারও মহাসড়কে রক্তাক্ত দুর্ঘটনা: গ্রীন লাইন বাস-অজ্ঞাত ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত। পটুয়াখালী জেলার বাউফল থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেফতার মাদারীপুরের শিবচর থানার চাঞ্চল্যকর আলতাফ হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং অভিযুক্ত বারেক মাদবর গ্রেফতার বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর আব্দুল হালিম হত্যা মামলার এজাহারনামীয় অভিযুক্ত মনসুর ডাকুয়া গ্রেফতার বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে নিন্দা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যালয়ে হামলা চালিয়ে সংগঠনটির সভাপতি আবু সালেহ আকনসহ কয়েকজন সাংবাদিককে আহত করার ঘটনার নিন্দা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন প্রেসক্লাবের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দ যৌথ নিন্দা পাঠান গণমাধ্যমে । আবু সালেহ আকন ক্র্যাবের সাবেক সভাপতি। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দ যৌথ নিন্দা পাঠান গণমাধ্যমে বিবৃতিতে সাংবাদিক নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান তাঁরা। ঢাকা মেট্রোপলিটন প্রেসক্লাবের বিবৃতিতে বলা হয়, বুধবার রাতে দেশি অস্ত্র, পিস্তল ও লাঠিসোঁটা নিয়ে জাকির হোসেন ও তাঁর অনুসারীরা ডিআরইউ কার্যালয়ে হামলা চালান। হামলাকারী জাকির হোসেন ও তাঁর অনুসারীরা আওয়ামী লীগের দোসর। বিবৃতিতে আরও বলা হয় হামলায় ডিআরইউ সভাপতি ছাড়াও সংগঠনটির দপ্তর সম্পাদক রফিক রাফি সদস্য মশিউর রহমান, মাহবুব হাসান, দেলোয়ার মাহিন, মফিজুল সাদিকসহ অনেক সাংবাদিক আহত হন। হামলাকারীরা ডিআরইউ কার্যালয়ের সামনে থেকে ৫০ হাজার টাকার মালামালসহ ‘টি স্টল’ নামের একটি দোকান গায়েব করে দেন। ঢাকা মেট্রোপলিটন প্রেসক্লাবের পক্ষ থেকে আরও বলা হয় পূর্বপরিকল্পিতভাবে ডিআরইউর সদস্য মশিউর রহমানের ওপর হামলা চালানো হয়েছে। খবর পেয়ে ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ঘটনাস্থলে গেলে তার ওপরও হামলা চালানো হয়।



ফেসবুকে আমরা
নোটিশ