সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার গোপালগঞ্জ সদর লঞ্চঘাট ব্রিজ এলাকা থেকে ১২ বছরের শিশু মোহাম্মদ আলী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

সাংবাদিকদের সাথে মতবিনিময়

রফিকুল ইসলাম দেবহাটা (সাতক্ষীরা)।সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কর্তব্যরত সাংবাদিকদের সাথে জামায়াত দলীয় সাবেক এমপি সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২রা সেপ্টেম্বর সোমবার বেলা ১২ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পরিচালনা কমিটির আহ্বায়ক মনসুর আলম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাবেক সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বাবু, পৌর জামায়াতের দায়িত্বশীল আশরাফ হোসেন, সাবেক যুবদল নেতা আলম, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ। এসময় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।জামায়াত দলীয় সাবেক এমপি গাজী নজরুল ইসলাম মতবিনিময় সভায় বক্তব্যের শুরুতে তার নিজের লেখা দুটি বই সাংবাদিকের হাতে তুলে দেন। এসময় তিনি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকদের রাষ্ট্রের পুনর্গঠন এর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানান। এবং শক্তিধর লেখনীর মাধ্যমে প্রশাসন সহ সকল সেক্টরের যাবতীয় অনিয়ম দুর্নীতি দেশবাসীর সামনে তুলে ধরে, আদর্শ রাষ্ট্র গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।



ফেসবুকে আমরা
নোটিশ