শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

সলঙ্গায় এক পরিবারের চার জন নিহত

invision 24 tv

শেখ মাহবুব, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ট্রাক- মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মাইক্রোবাস চালক।সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।এবিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, হাটিকুমরুল – বনপাড়া মহাসড়কের হাটিকুমরুলের পুরাতন মৎস্য আড়তের সামনে মধ্যরাতে ৩ টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরিতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। মাইক্রোবাসে থাকা চার যাত্রীর মৃত্যু হয় এ ঘটনায় গুরুতর আহত হন মাইক্রোবাসের চালক।পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার জনের মরদেহ উদ্ধার করেছে ও আহত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি। ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে সলঙ্গা থানায় আনা হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন চালক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এদিকে জানা গেছে নিহতরা এক পরিবারের চার জন। তারা হলেন-রাজশাহী জেলার বাগমারা উপজেলার নরসিংহপুর ডাঙাপাড়ার জসিম উদ্দিন ডুবা, তার স্ত্রী ও দুই ছেলে।

 

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ