মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

সন্দ্বীপ সোসাইটি ইউএসএ এর নুতন কমিটি গঠিত: ফিরোজ সভাপতি ও আলমগীর সাধারণ সম্পাদক

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ যুক্তরাষ্ট্র প্রবাসীদের বৃহৎ সংগঠন সন্দ্বীপ সোসাইটি ইউএসএ এর ২০২৬ -২৭ সালের নুতন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। খবর আইবিএননিউজ।এতে সভাপতি হিসেবে ফিরোজ আহমেদ ও সাধারণ সম্পাদক পদে আলমগীর হোসাইন পুনরায় নির্বাচিত হয়েছেন। কমিটি ঘোষণা করেন সন্দ্বীপ সোসাইটির নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এর প্রধান ছিলেন আলহাজ গাজী মোদাচ্ছের মিয়া, অন্য কমিশনার হলেন সানাউল্লাহ হাসান, ফোরকান উদ্দিন, মাকসুদুর রহমান ও আরিফ আর চৌধুরী। নুতন এই কমিটিতে আরো আছেন : সিনিয়র সহ সভাপতি মঞ্জুর কাদের সোহাগ, সহ সভাপতি আব্দুস সালাম লাবু, আব্দুল মান্নান ও আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, সহ -সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন ফারুক, কোষাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম , সহ কোষাধ্যক্ষ মোঃ সোহেল, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক নাজিম উদ্দিন সুজন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মাহমুদুল হাসান রাজীব, ক্রীড়া ও স্বাস্থ্য সম্পাদক জোবাইদুল ইসলাম, প্রশিক্ষণ ও কর্ম সংস্থান সম্পাদক মোহাম্মদ আরিফ, প্রচার সম্পাদক ইমরুল হাসান আরফান, দপ্তর সম্পাদক আজমীর হোসাইন, মেইনস্ট্রিম ও আইন বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রেহান উদ্দিন সোহেল। নির্বাচন কমিশন জানায়, নুতন কমিটি তাদের প্রথম সভায় ১৬ জন কার্যনির্বাহী সদস্য নির্বাচন করবেন. তখন কার্যনির্বাহী পরিষদ হবে ৩৫ সদস্য বিশিষ্ট। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।



ফেসবুকে আমরা
নোটিশ