শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় সেলাই মেশিন বিতরন। মধ্যনগরে সংবর্ধনা ও মতবিনিময় সভা চাটখিলে ৩ সন্তান রেখে মসজিদের মুয়াজ্জিনের সাথে কানাডা প্রবাসীর স্ত্রী উধাও, থানায় অভিযোগ উদ্ভাবকদের জন্য স্বল্প সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ চিলমারীতে ফের ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধের ধস, আতঙ্ক উপজেলাবাসী মোল্লাহাটে কৃষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি,পুষ্টি উন্নয়ন এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী,পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস,অনুষ্ঠিত। একটি মেয়ের মা হওয়ার গল্প” সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার তিন সাংবাদিক, যাত্রাবাড়ী থানায় অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাডভোকেট হুমায়ুন কবীর পৌর সুপার মার্কেটের দোকান বরাদ্দে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত।

সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার তিন সাংবাদিক, যাত্রাবাড়ী থানায় অভিযোগ

মল্লিক জামাল নিজস্ব প্রতিবেদকঃ ‎রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা নয়ারনগর এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন তিন সাংবাদিক। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
‎অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ১ জুলাই ২০২৬ সন্ধ্যা প্রায় ৭টার দিকে একটি কারখানায় ভাঙচুর ও লুটপাটের ঘটনার সংবাদ সংগ্রহে যান দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার স্টাফ রিপোর্টার প্রিয়া চৌধুরী, তার সহকর্মী মো. সাগর এবং রাজধানী টেলিভিশনের প্রতিনিধি মো. সাজিব।
‎অভিযোগ অনুযায়ী, রাত আনুমানিক ৮টার দিকে ঘটনাস্থল থেকে ফেরার পথে কাজলা ফাতেমা মসজিদ সংলগ্ন এলাকায় অভিযুক্ত মো. ইমন হোসেন-এর নেতৃত্বে ২০–৩০ জনের একটি দল সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় লাঠিসোঁটা ও লোহার রড ব্যবহার করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
‎এতে প্রিয়া চৌধুরীসহ অপর দুই সাংবাদিক আহত হন। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা প্রিয়া চৌধুরীর গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, একটি রিয়েলমি মোবাইল ফোন, সাংবাদিক মো. সাজিবের ব্যবহৃত ক্যামেরা এবং মো. সাগরের একটি আইফোন ১৪ প্রো ম্যাক্স ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত করে।
‎ভুক্তভোগীদের দাবি, ঘটনাকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে চিকিৎসা গ্রহণ শেষে তারা যাত্রাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
‎এ বিষয়ে হামলার অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।
‎উল্লেখ্য, অভিযোগে উল্লিখিত বিষয়গুলো অভিযোগকারীর দাবি। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এবং পুলিশের আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া গেলে তা সংবাদে সংযুক্ত করা হবে।



ফেসবুকে আমরা
নোটিশ