তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে এক (০১) বছরের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত দুই জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৫ই অক্টোবর) এসআই সুব্রত চন্দ্র দাস সহ একদল পুলিশ উপজেলার উত্তর ভাড়াউড়া চা বাগানে অভিযান পরিচালনা করে জিআর ১২৯/১৭ (শ্রীঃ) এর ০১(এক) বছরের সাজাপ্রাপ্ত আসামী উত্তর ভাড়াউড়ার মৃত তাপেশ্বর লাল রবিদাস ছেলে অমৃত লাল রবিদাসকে গ্রেপ্তার করেন।অপর এক অভিযানে এসআই সজীব চৌধুরী সহ একদল পুলিশ উপজেলাধীন সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন থেকে জিআর ১২৭/২০১৮ (শ্রীঃ) এর আসামী কুঞ্জবনের বাসিন্দা আব্দুর রহমান এর ছেলে ফারুক মিয়াকে গ্রেপ্তার করেঞ।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশি প্রহরায় মাধ্যমে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।