বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

শ্রীপুরে রহস্যজনক এক নববধূর মৃত্যু

মোঃসুলতানমাহমুদ :গাজীপুরের শ্রীপুরে সাদিয়া (২১) নামের এক নববধূর মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের লোহাগাছ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া ওই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। নিহতের বাবা সাইফুল ইসলাম জানান, প্রায় চার মাস আগে তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে আশরাফুলের সঙ্গে সাদিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই সাদিয়া মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় এক মাস আগে চিকিৎসার জন্য মেয়েকে বাবার বাড়িতে নিয়ে আসা হয়। তিনি আরও বলেন, আজ সকাল সাড়ে ৮টার দিকে আমি কাজে বের হয়ে যাই। মেয়ের মা বাইরে রান্না করছিল। হঠাৎ ঘরের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে তাকিয়ে দেখে সাদিয়া গলায় ফাঁস দিয়েছে। পরে চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে, কিন্তু ততক্ষণে সে মারা গেছে। কেন এমন করল, বুঝে উঠতে পারছি না। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, নববধূর আত্মহত্যার খবর পেয়েছি ।ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুকে আমরা
নোটিশ