মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

শ্রীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণ,আহত ১৭

বিশেষ প্রতিনিধি :উমর ফারুক মাহী,গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানায় ইলেকট্রনিক বয়লার বিস্ফোরণে ১৭ শ্রমিক আহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) সকাল সারেনয় টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার (জৈনাবাজার) এলাকায় এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানার সেম্পল ইউনিটে এ ঘটনা ঘটে।আহত শ্রমিকরা হলেন. সেম্পল সুপারভাইজার সুজন মিয়া(২৬), রহিজ উদ্দিন(২৭), ইয়াসিন আলী (২০) , মো. শাহজাহান (২৪), মোসা.সুনিয়া (২৩), মোসা. সারজিনা (২৫), মোসা. কুলসুম (২৭), মোসা. আমেনা (২৯), মো. রইস উদ্দিন (২৬), মো. ইকবাল হোসেন(৩০), মো. রনি (২৩) ও আরিফুল ইসলামের (২৪)। বাকিদের নাম তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। আহতদেরকে চিকিৎসার দেয়ার জন্য মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।শ্রমিক ও কারখানার সূত্রে জানা যায়, ওই কারখানায় সাড়ে ৩শ শ্রমিক সকালে কাজে যোগ দেয়। সকাল সাড়ে নয়টার দিকে হঠাৎ সেম্পল বিভগে মিনি বয়লার বিস্ফোরণ ঘটে । এইচডিএফ অ্যাপারেলস কারখানার মূল উৎপাদন শেডের প্রবেশ ফটকের পাশে মিনি বয়লারটির অবস্থান। হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোররিত হয়ে পুরো ঘরে এর যন্ত্রাংশ ছড়িয়ে পড়ে। এতে ঘরের কাঁচের তৈরি দরজা-জানালা ক্ষতিগ্রস্থ হয়েছে। বিস্ফোরণে ঘরে থাকা কাঁচের টুকরার আঘাতে সেখানকার আলমিরা, টেবিল, ফ্যান, লাইট ও অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্থ হয়েছে। কাচের আঘাতে এ সময় কয়েকজন শ্রমিক আহত হয়েছে। বিকট শব্দ হওয়ার কারখানার ভেতরে কাজ করা শ্রমিকেরা দৌড়ে বের হয়ে আসার সময় আরো কয়েজন শ্রমিক আহত হয়েছেন।কারখানার শ্রমিক তাইজ উদ্দিন বলেন,আমরা কাজ করছিলাম। হঠাৎ স্যাম্পল সেকশনের বিকট শব্দ পাই। পরে শুনি বিস্ফোরণ হয়ছে। এসময় আমরা ভয়ে দৌড়াদৌড়ি করে বাইরে চলে যাই। এতে ভাঙা গ্লাসের কাঁচ লেগে আমাদের বেশ কয়েকজন আহত হয়। কামাল হোসেন নামের আরেক শ্রমিক বলেন, যেখানে বিস্ফোরণ হয়েছে তার পাশেই আমি কাজ করছিলাম। হঠাৎ দেখি কারখানার ঢেউটিনের ছাউনি ছিদ্র হয়ে উড়ে গেছে। কারখানার থাই গ্লাস ভেঙে ছিটকে শ্রমিকদের শরীরে লাগে। কারখানার সিনিয়র অফিসার মাসুদ রানা বলেন,’ সকালের দিকে ইলেকট্রনিকস বয়লার বিস্ফোরণ হয়। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে ব্যস্ত আছি। পরে বিস্তারিত জানাতে পারবো। এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানার সহকারী মহাব্যবস্থাপক ইমতিয়াজ আলম বলেন, মিনি বয়লার বিস্ফোরণে ১২ জন শ্রমিক সামান্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের পায়ের আঘাত কিছুটা বেশি। প্রত্যেককে চিকিৎসা দেওয়া হচ্ছে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জয়নাল আবেদীন ঢাকার ডাক কে বলেন, সকালের দিকে ওই কারখানায় বয়লার বিস্ফোরণে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানার পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসলে এ ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।



ফেসবুকে আমরা
নোটিশ