বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের অর্থ – কারাদন্ড বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে : জেলা প্রশাসক পটুয়াখালী বসতবাড়িতে ৯১ লক্ষ ৭৮ হাজার টাকার মালামাল লুট জাতীয় ইনোভেশন ফেয়ারে যবিপ্রবির বাজিমাত, অর্জন দ্বিতীয় চ্যাম্পিয়ন নওগাঁর মান্দা কসবা ঠাকুরমান্দা গ্রামে ২১০৫ লিটার চোলাইমদ তৈরির ওয়াশসহ এক নারী গ্রেপ্তার সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ মাদকসেবীদের ডোপ টেস্টের পর সামারি ট্রায়ালের নির্দেশ আইনমন্ত্রীর ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের অর্থ – কারাদন্ড শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ নওগাঁর পত্নীতলায় প্রতি সোমবার অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করছেন হারুন রশিদ

শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী সন্ধ্যাকুড়া এলাকায় অভিযান চালিয়ে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ৪ লাখ ৯ হাজার ৫০০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও নজরদারি চালানো হচ্ছে। মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় ভারতীয় মদসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য পাচার ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ