বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ কোটি ৩৬ লক্ষ টাকা গোপালগঞ্জের ঘোষেরচরে বিডি এস রেকর্ডে জমি নিয়ে চরম অনিশ্চয়তা, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩টি ভারতীয় গরু জব্দ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বালিজুরি অফিসপাড়া এলাকা থেকে ৩টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিজিবি ফাঁড়ির হাবিলদার মনিরের নেতৃত্বে রানীশিমুল ইউনিয়নের বালিজুরি অফিসপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জনৈক ফরিদ ওরফে টেন্ডুল ফরিদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৩টি ভারতীয় গরু জব্দ করা হয়।স্থানীয়দের দাবি, ফরিদ মিয়া দীর্ঘদিন ধরে থানার ‘লাইনম্যান’ পরিচয়ে ওই এলাকার চোরাচালান কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিলেন। এছাড়া শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল ইসলাম লিটনের মালিকানাধীন জমিতে বসতবাড়ি নির্মাণ করে আধিপত্য বিস্তার করে সেখানে ভারতীয় বিভিন্ন পণ্য মজুদ রাখতেন বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের কর্ণজোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান মঙ্গলবার (১৬ জুন) সকালে গরু জব্দের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, জব্দকৃত গরুগুলোর সিজার মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও জানান, জব্দকৃত গরুগুলো বিধি মোতাবেক পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ