শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।র‌্যাব-১৪-এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে শেরপুর সদর থানার সাতপাকিয়া ব্রিজপাড় এলাকায় অভিযান পরিচালনা করে জেল পলাতক কয়েদী উসমানকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত উসমান শেরপুর জেলার সদর থানার চরখারচর গ্রামের মগবুল সাগিদারের ছেলে। তার কয়েদী নম্বর ৭৯৯০/এ। তিনি শেরপুর জেলা কারাগারে সাজা ভোগরত অবস্থায় ২০২৪ সালের ৫ আগস্ট কারাগার ভেঙে পালিয়ে যান।র‌্যাব জানায়, গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে শেরপুর জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল-রাজেকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। র‌্যাব কর্তৃপক্ষ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় পলাতক ও অপরাধীদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা
নোটিশ