বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

শেরপুরে ৫লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা ভেস্তে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৩েসপ্টেম্বর) ভোরে উপজেলার সীমান্তবর্তী পানিহাতা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় ওষুধের একটি বড় চালান জব্দ করেন বিজিবির সদস্যরা। জব্দ করা ওষুধের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ২ হাজার ৪২৫ টাকা।ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত দিয়ে চোরাকারবারিরা অবৈধভাবে ভারতীয় ওষুধ বাংলাদেশে পাচারের চেষ্টা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পানিহাতা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-শেরপুর সীমান্তকে চোরাচালানমুক্ত রাখতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। মাদক, অবৈধ পণ্য পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে।লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচারের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ