সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার গোপালগঞ্জ সদর লঞ্চঘাট ব্রিজ এলাকা থেকে ১২ বছরের শিশু মোহাম্মদ আলী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

শারদীয় দুর্গাপূজা’য় র‍্যাবের পূজামণ্ডপ পরিদর্শন,সার্বিক নিরাপত্তা নিয়ে মতবিনিময়

প্রেস বিজ্ঞপ্তি : শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে বরিশাল মহানগরীর গুরুত্বপূর্ণ পূজামণ্ডপসমূহের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ২৬ সেপ্টেম্বর সকাল ১০:৩০ মিনিটে র‍্যাব-৮, বরিশাল এর অধিনায়ক লে: কর্নেল নিস্তার আহমেদ, বিজিবিএমএস ঐতিহ্যবাহী *শ্রী শ্রী শংকর মঠ, বরিশাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজামণ্ডপ ও আশপাশের এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, শারদীয় দুর্গাপূজা বাংলাদেশের একটি সার্বজনীন ধর্মীয় উৎসব। আমরা চাই সকলে যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন। র‍্যাব-৮ এর পক্ষ থেকে পূজামণ্ডপসমূহে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।র‍্যাবের বিশেষ টহল, চেকপোস্ট কার্যক্রম ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। এছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলার জন্য র‍্যাবের কুইক রেস্পন্স টিম সর্বদা প্রস্তুত থাকবে। তিনি আরও বলেন, দুর্গাপূজার আয়োজক ও সাধারণ জনগণের সহযোগিতার মাধ্যমেই একটি সুন্দর উৎসব নিশ্চিত করা সম্ভব। তিনি পূজা উদযাপনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।



ফেসবুকে আমরা
নোটিশ