মিরাজ পালোয়ান,শরীয়তপুর প্রতিনিধি :
শরীয়তপুরে ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে যেকোনো রোগের আক্রান্ত রোগীদের জরুরী চিকিৎসা সেবা দেওয়ার জন্য হাসপাতালের পুরাতন ভবনের জরুরী বিভাগের বিপরীত পার্শ্বে সাতটি বেড নিয়ে ইমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ড ফিতা কেটে উদ্ভোদন করেন জেলা সিভিল সার্জন ডাক্তার শাহ পরান। মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকাল ১১টার দিকে সদর হাসপাতালের আরএমও ডাক্তার আক্রাম এলাহীর সঞ্চালনায় সদর হাসপাতালে তত্তাবধায়ক ডাক্তার মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার আবুল হাদী মোহাম্মদ শাহ পরান।প্রধান অতিথি বক্তব্যে বলেন, সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রদানের জন্য এই হাসপাতালি গড়ে তোলা হয়েছে। অবজারভেশন ওয়ার্ড চালু হচ্ছে এই যে পরিবর্তনের সূচনা এটা কিন্তু মাত্র শুরু এটার মাধ্যমে শরীয়তপুরে স্বাস্থ্যসেবার আমল পরিবর্তন পর্যায়ক্রমে ঘটবে এখানে সকলে সহযোগিতা লাগবে। এ সময় চিকিৎসকদের এই ভালো উদ্যোগটিকে চালিয়ে নেয়ার এবং সেবাটি নিয়মিত রাখার জন্য সকলের সহযোগিতা প্রার্থনা করেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর হাসপাতালের তত্তাবধায়ক ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান, সদর হাসপাতালের আরএমও ডাক্তার আক্রাম এলাহী, ডাক্তার রাজেশ মজুমদার, ডাক্তার শামীম আব্দুল্লাহ, ডাক্তার কনক জোতি মন্ডল, ডাক্তার রোখসানা বিনতে আকবর, ডাক্তার মফিজুর রহমান স্বপন সহ সদর হাসপাতালের, চিকিৎসক, নার্স ও কর্মকর্তা কর্মচারী এবং শরীয়তপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।