শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বরিশালের এয়ারপোর্ট থানার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা ও লাশ গুম করার মামলায় ০১ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল বরগুনা জেলার পাথরঘাটায় হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত আল আমিন’কে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক গ্রেফতার। মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ কর্তৃক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত দুই দিন নিখোঁজ থাকার পর মধুমতি নদীতে ভেসে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ:শোকে স্তব্ধ গোপালগঞ্জ গোপালগঞ্জ ঐতিহাসিক শ্রীধাম ওড়াকান্দীতে মতুয়া সম্মেলন ঘিরে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের জোর প্রস্তুতি ডিসির দ্বারস্থ দুবাই ব্যবসা প্রতারণার ভুক্তভোগী: ‘৪০ লাখ টাকা আত্মসাৎ, সালিশে স্বীকারোক্তির পরও ফেরত নয়’—প্রশাসনের হস্তক্ষেপ কামনা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার | বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মেধার স্বীকৃতিতে সম্মাননা, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নে অতিথিদের নানা দিকনির্দেশনা বরিশাল সিটি কর্পোরেশনের ছয়শত সাতচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ পঁচাশি হাজার তিনশত নয় টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা । বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন

শরীয়তপুরে ৪ সাংবাদিকের ওপর অতর্কিত সন্ত্রাসীদের হামলা, আহত ১

শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুর সদর হাসপাতালে সংবাদ প্রকাশের জেরে দৈনিক সমকাল, নিউজ২৪, বাংলা টিভি ও দেশ টিভির প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এরমধ্যে সমকালের প্রতিনিধির শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় সোহাগ খান সুজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দৈনিক সমকাল পত্রিকার শরীয়তপুর প্রতিনিধি। এছাড়া অন্য তিন সাংবাদিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার কাজী মোহাম্মদ ইলিয়াস এক রোগীর ব্যবস্থাপত্র ছুড়ে ফেলে দেয়। এ ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশ করে জেলা গনমাধ্যমকর্মী। ক্লিনিক ব্যবসায়ী ও সাংবাদিক পরিচয় দানকারী নুরুজ্জামান শেখ ওই চিকিৎসকের পক্ষ নিয়ে নাম সর্বস্ব অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করে। এ বিষয় নিয়ে নুরুজ্জামানের সঙ্গে সোহাগ খান সুজনসহ বেশ কয়েকজনের সংবাদিকদের বাকবিতন্ডা হয়। সে ঘটনাকে কেন্দ্র করে আজ সোমবার দুপুরে সোহাগ খান সুজন তাঁর ব্যক্তিগত অফিসে যাওয়ার পথে ক্লিনিক ব্যবসায়ী ও সাংবাদিক পরিচয় দানকারী নুরুজ্জামান শেখ, তাঁর ভাই শামীম শেখসহ ১০/১২ জন সন্ত্রাসী মিলে ছুরি, হাতুড়িসহ দেশীয় অস্ত্র দিয়ে দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সোহাগ খান সুজনের ওপর হামলা চালায়। এসময় তাকে বাঁচাতে এলে নিউজ২৪ প্রতিনিধি বিধান মজুমদার, বাংলা টিভির প্রতিনিধি নয়ন দাস ও দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশের ওপর হামলা চালায় তারা। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসে। গুরুতর আহত অবস্থায় সুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর অন্য তিন সাংবাদিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সমকালের প্রতিনিধি সোহাগ খান সুজন বলেন, সংবাদ প্রকাশের জেরে আমার প্রতি ক্ষিপ্ত ছিল ক্লিনিক ব্যবসায়ী নুরুজ্জামান শেখ। আজ অফিসে যাচ্ছিলাম আগে থেকে ওঁৎ পেতে থাকা নুরুজ্জামান শেখ ও তাঁর সন্ত্রাসী বাহিনী আমার ওপর হামলা চালায়। আমি এই হামলার বিচার দাবি করছি।নিউজ২৪ প্রতিনিধি বিধান মজুমদার বলেন, হঠাৎ করে দেখি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নুরুজ্জামান শেখসহ ১০/১২ জন সন্ত্রাসী সুজনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়েছে। আমরা বাচাতে গেলে আমাদের ওপরও হামলা চালানো হয়। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
শরীয়তপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আরটিভির শরীয়তপুর প্রতিনিধি আবুল হোসেন বলেন, সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। আমরা ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা নেব।শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, সাংবাদিকদের ওপর হামলা ঘটনা শুনে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। এঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ হবে।



ফেসবুকে আমরা
নোটিশ