রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বরিশালের এয়ারপোর্ট থানার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা ও লাশ গুম করার মামলায় ০১ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল বরগুনা জেলার পাথরঘাটায় হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত আল আমিন’কে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক গ্রেফতার। মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ কর্তৃক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত দুই দিন নিখোঁজ থাকার পর মধুমতি নদীতে ভেসে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ:শোকে স্তব্ধ গোপালগঞ্জ গোপালগঞ্জ ঐতিহাসিক শ্রীধাম ওড়াকান্দীতে মতুয়া সম্মেলন ঘিরে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের জোর প্রস্তুতি ডিসির দ্বারস্থ দুবাই ব্যবসা প্রতারণার ভুক্তভোগী: ‘৪০ লাখ টাকা আত্মসাৎ, সালিশে স্বীকারোক্তির পরও ফেরত নয়’—প্রশাসনের হস্তক্ষেপ কামনা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার | বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মেধার স্বীকৃতিতে সম্মাননা, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নে অতিথিদের নানা দিকনির্দেশনা বরিশাল সিটি কর্পোরেশনের ছয়শত সাতচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ পঁচাশি হাজার তিনশত নয় টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা । বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন

শরীয়তপুরে জাজিরা থানা থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির মরদেহ উদ্ধার

মিরাজ পালোয়ান,শরীয়তপুর প্রতিনিধি :
জাজিরা থানা কমপ্লেক্সের ভেতর থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তিনি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে এই ঘটনা ঘটে। শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।জানা যায়, নিহত ওসি আল-আমিনের বাড়ি বরিশাল জেলার মুলাদি থানায়।পরিবারার ও পুলিশ সূত্রে জানায়, গত বছরের ১৪ সেপ্টেম্বর জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন আল-আমিন। প্রায় চার মাস যাবত ভালোভাবেই দায়িত্ব পালন করছেন তিনি। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে থানার ডিউটিরত পুলিশ সদস্যরা দেখতে পান থানায় ওসির শয়ন কক্ষের জানালার সঙ্গে তাঁর মরদেহ ঝুলছে।পরে জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা। বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে সিআইডি ফরেনসিক টিম এসে মরদেহর সুরতহালের কার্যক্রম শুরু করেন। তবে কি কারণে আত্মহত্যা করেছেন এবিষয়ে এখনও কিছু জানা যায়নি।শরীয়তপুর পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনিরুল ইসলাম বলেন, ‘আমি মরদেহটি জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেছি। প্রাথমিকভাবে ধারণা করছি এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলতে পারব বিস্তারিত।শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি ওসি আল-আমিন আত্মহত্যা করেছেন। আমরা তাঁর সুরতহাল করার জন্য অপেক্ষা করছি। ঢাকা থেকে সিআইডি ফরেনসিক টিম এসে লাশ সুরতহাল করবে।



ফেসবুকে আমরা
নোটিশ