মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

শরীয়তপুরে আনসার-ভিডিপির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে গ্রাম প্রতিরক্ষা আনসার- ভিডিপি ৪৯তম দিবস উপলক্ষে রোববার (৫ জানুয়ারি) সকাল ৯ টার দিকে শরীয়তপুরের জেলা কমান্ড্যান্ট মোঃ জাহাঙ্গীর আলম বেলুন উড়িয়ে ভিডিপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন। পরে ভিডিপি সদস্যদের নিয়ে জেলা কমান্ড্যান্ট কার্যালয় থেকে একটি র‍্যালি বের করে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন।আনসার- ভিডিপির দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্কেল এ্যাডজুট্যান্ট আব্দুল মান্নান মিয়া, নড়িয়া উপজেলা আনসার-ভিডিপির কর্মকর্তা আব্দুর রহিম, ভেদেরগঞ্জ উপজেলা আনসার-ভিডিপির কর্মকর্তা তাহমিনা আক্তার, জাজিরা উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা আজাহারুল আলম, সদর উপজেলা আনসার-ভিডিপির কর্মকর্তা নাসরিন সুলতানা সহ জেলার ছয়টি উপজেলার আনসার-ভিডিপি দলনেতা-দলনেত্রী, ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।জেলা কমান্ড্যান্ট মোঃ জাহাঙ্গীর আলম বলেন, দেশের জাতীয় গুরুত্বপূর্ণ প্রয়োজনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন ছাড়াও নিয়মিতভাবে শান্তি-শৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপি বাহিনীর রয়েছে উল্লেখযোগ্য অবদান।



ফেসবুকে আমরা
নোটিশ