বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

শরীয়তপুরের ১৪ বছরের কিশোরিকে মুখে চেতনানাশক ওষুধ চেপে অজ্ঞান করে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত রায়হান র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি : র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষন, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।তারই ধারাবাহিকতায়, র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প ও র‍্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ি, ঢাকা এর একটি যৌথ আভিযানিক দল ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার গেন্ডারিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে শরীয়তপুরের গোসাইরহাটে ১৪ বছরের কিশোরিকে মুখে চেতনানাশক ওষুধ চেপে অজ্ঞান করে পানের বরজে নিয়ে ধর্ষণের ঘটনায় রুজুকৃত মামলার প্রধান অভিযুক্ত রায়হান তালুকদার (৩০), পিতা- আলাউদ্দিন ওরফে মনা তালুকদার, সাং-পূর্বের চর, থানা- গোসাইরহাট, জেলা- শরীয়তপুর‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
মামলার এজাহারের বিবরণে জানা যায়, ভিকটিম শরীয়তপুরের গোসাইরহাটে মামলার বাদীর পরিবারে গৃহকর্মীর কাজ করে। গত ২৮ আগস্ট ২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ১৮.৩০ ঘটিকার সময় অভিযুক্ত রায়হান তালুকদার (৩০) টিস্যু দিয়ে ভিকটিমের মুখ চেপে ধরে পাশের পানের বরজে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরবর্তীতে মামলার বাদীসহ স্থানীয় লোকজনের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শরীয়তপুর সদর হাসাপাতালে ভর্তি করে চিকিৎসা করানো হয়। উক্ত ঘটনায় শরীয়তপুর জেলার গোসাইরহাট থানায় একটি ধর্ষণ মামলা করা হয়।উল্লেখ্য যে, নির্মম এই ঘটনার পর থেকেই র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অপরাধী অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু, র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ