মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটের মোল্লারহাট থানার মানবপাচার দলের মূল হোতা আল আমিনকে র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার। পীরগঞ্জে আগুন ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা, ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক ডাকাত দলের নেতা লিটনকে পটুয়াখালী থেকে গ্রেফতার করে র‌্যাব -৮। চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ মৃত্তিকা ল্যাব ‘ব্রহ্মপুত্র’: মাটি পরীক্ষায় মিলছে সুষম সার ব্যবহারের দিকনির্দেশনা চট্টগ্রামে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন প্রেমঘটিত বিরোধে ঝিনাইগাতীতে দুই গ্রুপের সংঘর্ষ: আহত ৩, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২ চট্টগ্রামে জলাবদ্ধতা: জনগণের কাছে ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত

শংকরপুর চেয়ারম্যান,অনুপস্থিত সাংবাদ সম্মেলন

invision 24 tv

তাজউদ্দীন আহম্মেদ, যশোর জেলা প্রতিনিধিঃ বাঁধনবৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরই স্থানীয় সরকারের জনপ্রতিনিধির দেখা মিলছে না। এতে স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ সেবা-পরিসেবা থেকে বঞ্চিত হচ্ছে জনগণ। ব্যহত হচ্ছে নাগরিক সেবা।এদিকে ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের সর্বস্তরের জনগনের অংশগ্রহণে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ আগষ্ট) বিকালে ঝিকরগাছা শংকরপুর ইউনিয়ন পরিষদে সামনে এলাকার সর্বস্থরের জনগন ইউনিয়ন পরিষদের সেবা পেতে এই সংবাদ সম্মেলনের আহবান করে।এসময় শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন আইনশৃঙ্খলা কমিটির আহবায়ক মাষ্টার ফয়জুর  রহমান,ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ইনামুল হক বাবলু, যুগ্নসম্পাদক নাসিমুল হক তপন ও সাবেক মেম্বার আহসান হাবিব,ইউনিয়ন সিনিয়র সদস্য লুৎফর রহমান সহ এলাকার সুধিজন,আপামর জনসাধারণ গন ও রাজনৈতিক দলের নেতা কর্মী এবং বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।মাষ্টার ফয়জুর রহমান জানান, ২০২১ সালের শেষের দিকে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে শংকরপুর থেকে ভোট ডাকাতির মাধ্যমে নির্বাচনে নির্বাচিত বাবু গোবিন্দ চন্দ্র চ্যাটার্জি।তার আড়াই বছরের দু:শাষনের শিকার শংকরপুর বাসি।তার দু:শাষনের মধ্যে ছিলো জমি দখল দিয়ে অর্থ আদায়।পরিষদে শালিস বসিয়ে অর্থ আদায় সহ নানা রকম অপরাধ মুলক কর্মকান্ডে ছিলো তার সখ্যতা।
এদিকে এসব অপকর্মের ফলে ভয়ে এলাকা ছাড়াসহ শংকরপুর ইউনিয়ন পরিষদে দীর্ঘ দিন অনুপস্থিতির থাকার কারণে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন।বিষয়টি উপজেলা নির্বাহি অফিসার মহাদয়কে সুদৃষ্টি নজর দেওয়ার আহবান জানিয়েছেন উপস্থিত অংশ গ্রহন করা সর্বস্তরের জনগন।



ফেসবুকে আমরা
নোটিশ