সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

লোকালয়ে খাবারের সন্ধানে গিয়ে বানর আটক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয়ের বসতঘর থেকে একটি প্রাপ্তবয়স্ক বানর উদ্ধার করা হয়েছে। বানরটি কয়েক মাস ধরে মানুষের বাসাবাড়িতে ঢুকে ক্ষতিসাধন করত। এ বানরটি নিয়ে এলাকায় মানুষ আতঙ্কে ছিলেন। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার রামনগরের মণিপুরিপাড়া এলাকা থেকে বন বিভাগ ও বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের যৌথ অভিযান পরিচালনা করে লোকজন বানরটিকে উদ্ধারের পর রিজার্ভ ফরেস্টের লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে যান। রামনগর এলাকার বাসিন্দা বর্ণা রানি দেব বলেন, ‘প্রায় দু–তিন মাস বানরটি এলাকায় ঘুরাফেরা করছে। প্রায়ই মানুষের ঘরবাড়িতে ঢুকে যায়। মানুষের ঘরের জিনিসপত্র ক্ষতি করে। আমাদের এলাকায় অনেক শিশু আছে। আমরা এই বানরটিকে নিয়ে অনেক আতঙ্কে থাকতাম। আজ সকালে আমাদের বাড়িতে বানরটি ঢুকে গেলে আমরা ঘরের সব দরজা বন্ধ করে বন বিভাগে খবর দেই। পরে বন বিভাগ ও বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন এসে এটি ধরে নিয়ে গেছেন।বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘এই বানরটির বিষয়ে জানার পর আমাদের লোকজন সেখানে যান। বানরটি প্রাপ্তবয়স্ক হওয়ায় এটিকে কৌশল করে খাঁচায় খাবার দিয়ে কষ্টের বিনিময়ে ধরতে হয়েছে। বানরটি সুস্থ অবস্থায় রয়েছে। আমরা বানরটিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করে দেব।বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, বানররা দল বেঁধে থাকে, এটি একটি দলছুট বানর। খাবারের সন্ধানে বন ছেড়ে লোকালয়ে এসে অনেক দিন ধরেই রয়েছে বলে ধারণা হচ্ছে।



ফেসবুকে আমরা
নোটিশ