শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ কোটি ৩৬ লক্ষ টাকা গোপালগঞ্জের ঘোষেরচরে বিডি এস রেকর্ডে জমি নিয়ে চরম অনিশ্চয়তা, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল

লিফলেট বিতরণ,খুলি বৈঠক ও গণসংযোগ করে ভোটারদের কাছে ধানেরশীষে ভোট চাইছেন সোহেল

আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রাম ২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ লিফলেট বিতরণ, খুলি বৈঠক ও গণসংযোগ করে ভোটারদের কাছে ধানেরশীষে ভোট ও দোয়া চাইছেন। ইতিমধ্যে এই আসনের কুড়িগ্রাম সদর,ফুলবাড়ি ও রাজারহাটের ২১ টি ইউনিয়ন ও পৌরসভার ৯ টি ওয়ার্ডে তার সাথে নেতা কর্মিরা প্রতিদিন ৩ থেকে ৪ টি জায়গায় খুলি বৈঠক করছেন,লিফলেট বিতরণ করছেন।এছাড়া ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ওয়াজ মাহফিল সহ নানা সামাজিক অনুষ্ঠানে সরব উপস্থিতি রয়েছে তার। কুড়িগ্রামের মূল সড়ক,হাট বাজারে ফেস্টুন,বিলবোর্ডে ছেয়ে গেছে।চারদিকে নির্বাচনী আমেজ বইছে। নদীভাঙ্গন কবলিত, দারিদ্র্যের শীর্ষে থাকা এ জেলার কুড়িগ্রাম ২ আসনটি সদর আসন। এ আসনে বিএনপির প্রার্থী হবার লড়াইয়ে তিনি দীর্ঘদিন যাবত মাঠে থাকায় তৃণমুলের ভোটাররা তাকে চেনে। কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব,কুড়িগ্রাম ২ আসনের প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ এর সাথে কথা হলে তিনি জানান,তিনি নির্বাচিত হলে নদীভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ বিষয়ে পদক্ষেপ গ্রহন,কর্মসংস্থান সৃষ্টি করতে টেক্সটাইল মিল পুনরায় চালু করণ,স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কুড়িগ্রাম সদর হাসপাতালের চিকিৎসক সংকট নিরসন,যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করতে সড়কের উন্নয়নে কাজ করবেন।মাদক মুক্ত সমাজ গঠনে সকলকে উদ্বুদ্ধ করে কুড়িগ্রামকে এগিয়ে নেবার কথা বলেন। তৃণমূলের নেতা কর্মীরা কুড়িগ্রাম ২ আসনে তাকে প্রার্থী হিসেবে পাওয়ায় বেশ উচ্ছ্বসিত।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ