বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ কোটি ৩৬ লক্ষ টাকা গোপালগঞ্জের ঘোষেরচরে বিডি এস রেকর্ডে জমি নিয়ে চরম অনিশ্চয়তা, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল

লালমনিরহাট সীমান্তে ৯ জনকে পুশ ইন বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে দুই শিশু ও তিন নারীসহ নয়জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।বুধবার ( ১৩ আগস্ট) ভোরে উপজেলার ৮৩৮ নম্বর পিলারের নিকট দিয়ে ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের বিশবাড়ি ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। পরে বিজিবি টহল দল বুড়িমারী ইউনিয়নের মাছিরবাড়ি এলাকা থেকে তাদের আটক করে।আটককৃতরা হলেন—মৃত ইমান আলী বিশ্বাসের ছেলে মোশারফ হোসেন (৫০), তার স্ত্রী পারভিন বেগম (৪০), ছেলে মোহাম্মদ রাব্বি (২৬), রাব্বির স্ত্রী মোছাঃ বর্ষা (২২) ও তাদের তিন বছরের মেয়ে মোছাঃ জয়া, মোহাম্মদ নাহিদ হোসেন (২৪), মোঃ সজিব আলী (১৬) এবং মৃত ইমান আলীর স্ত্রী কোহিনুর নেছা (৭০)। তারা সবাই নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের বাসিন্দা।বিজিবি জানায়, প্রায় ১০ বছর আগে তারা সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিল। সম্প্রতি দেশটির গুজরাট রাজ্য থেকে তাদের আটক করে ভারতীয় পুলিশ। পরে বিএসএফ-এর মাধ্যমে তাদের বাংলাদেশে পাঠানো হয়।
পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, আটককৃতরা বর্তমানে বুড়িমারী ইউনিয়ন পরিষদের সেফ হোমে পুলিশ হেফাজতে আছে। যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ