বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে আবারও মহাসড়কে রক্তাক্ত দুর্ঘটনা: গ্রীন লাইন বাস-অজ্ঞাত ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত। পটুয়াখালী জেলার বাউফল থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেফতার মাদারীপুরের শিবচর থানার চাঞ্চল্যকর আলতাফ হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং অভিযুক্ত বারেক মাদবর গ্রেফতার বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর আব্দুল হালিম হত্যা মামলার এজাহারনামীয় অভিযুক্ত মনসুর ডাকুয়া গ্রেফতার বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার

লালমনিরহাট পাটগ্রাম সীমান্ত দিয়ে জনকে পুশইন করলো বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি :লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসূতী গাটিয়ারভিটা সীমান্তে দিয়ে বুধবার(২১ মে) গভীর রাতে ৭ নারী ও ৪ শিশুকে পুশইন করেছে বিএসএফ। বর্তমানে ওই ১১ জনকে পাটগ্রাম থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবি। বৃহস্পতিবার(২২ মে) দুপুরে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান সীমান্ত পেরিয়ে আসা ১১ জন পুলিশের হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানিয়েছে ধনলসূতী বিওপি ক্যাম্প এলাকার গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে বেশকিছু নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পায়ে হেটে আসতে দেখে তারা। একপর্যায়ে নতুন বাজার নামক স্থানে ওই নারী ও শিশুরা পৌছালে তাদের আটক করে বিজিবিকে খবর দেওয়া হয়। পরে বিজিবি তাদের ক্যাম্পে নিয়ে যায়। এ বিষয়ে ৬১ বিজিবির অধীন ধনলসূতি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন বলেন, সীমান্ত পেরিয়ে আসা ব্যক্তিদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি), মিজানুর রহমান বলেন, বিজিবি ১১ জনকে বিজিবি আমাদের নিকট হস্তান্তর করেছে। এদের মধ্যে ৭ নারী ও ৪ জন শিশু রয়েছে। এরা বিভিন্ন সময়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলো। ওই ১১ জনের বিষয়ে সার্বিক তথ্য বের করতে কাজ করছে বিজিবি ও পুলিশ। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।



ফেসবুকে আমরা
নোটিশ