মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লালমনিরহাট জেলা ছাত্রদলের কমিটি অনুমোদন

সাধন রায়,লালমনিরহাট প্রতিনিধি:
দির্ঘ ৭ বছর পর লালমনিরহাট জেলা ছাত্রদলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মোঃ সৈয়দ সাদেকুল ইসলাম পাভেলকে সভাপতি ও জাহাঙ্গীর খানকে সাধারণ সম্পাদক করে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। মঙ্গলবার (৩ জুন) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির লালমনিরহাট জেলা ছাত্রদলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন। কমিটির অন্যরা হলো, সিনিয়র সহ সভাপতি মোঃ আমরুল হাসান মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন ও সাংগঠনিক সম্পাদক মোঃ জোয়ার্দার তৌফিক হাসান শাওন। অনুমোদিত এই আংশিক কমিটিকে আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। পরে বিকেলে অনুমোদিত কমিটিকে অভিনন্দন জানিয়ে জেলা শহরে আনন্দ মিছিলে অংশ নেয় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। এর আগে ২০১৮ সালের জুনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন স্বাক্ষরিত এক চিঠিতে নাজমুল হুদা লিমনকে জেলা ছাত্রদলের সভাপতি, জাহাঙ্গীর আলম আনন্দকে একটি কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে ৬ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। প্রায় ৭বছর পর মঙ্গলবার নতুন করে এ কমিটি অনুমোদন দেওয়া হয় ।



ফেসবুকে আমরা
নোটিশ