মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ কোটি ৩৬ লক্ষ টাকা গোপালগঞ্জের ঘোষেরচরে বিডি এস রেকর্ডে জমি নিয়ে চরম অনিশ্চয়তা, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল

লালমনিরহাটে মাথাবিহীন অজ্ঞাত নারীর লাশের পরিচয় শনাক্ত

লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটে ভুট্টাক্ষেত থেকে মাথাবিহীন নারীর লাশের পরিচয় পাওয়া গেছে। লাশ উদ্ধারের ২৪ ঘন্টা পর ওই নারীর পরিচয় শনাক্ত করে লালমনিরহাট জেলা পুলিশ।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) একেএম ফজলুল হক সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত হাসিনা বেগম আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের ভ্যানচালক আশরাফুলের দ্বিতীয় স্ত্রী।
অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) একেএম ফজলুল হক জানান, অজ্ঞাত ওই নারীর মস্তকবিহিন লাশ উদ্ধারের পর গতকাল থেকেই পরিচয় সনাক্ত ও হত্যার মুল রহস্য উদঘাটনের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালায়। পুলিশ জানতে পারে ওই নারীর নাম হাসিনা বেগম। তিনি আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের ভ্যানচালক আশরাফুলের দ্বিতীয় স্ত্রী। পরে পুলিশ ওই গৃহবধূর স্বামী আশরাফুলের বাড়িতে অভিযান চালিয়ে রক্তমাখা পোশাক উদ্ধার করে। তবে আশরাফুল ইসলাম পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়। এসময় ওই বাড়ি থেকে হত্যাকান্ডের শিকার গৃহবধূ হাসিনা বেগমের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন লালমনিরহাট জেলা পুলিশ।লালমনিরহাটে বুধবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ বামনটারী শ্মশান এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর (৩০) লাশ উদ্ধার করে জেলা পুলিশ।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ