লালমনিরহাট প্রতিনিধি:নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে লালমনিরহাট থানা পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।শনিবার( ৯ নভেম্বর) বিকালে জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠাত হয়।
লালমনিরহাট সদর থানা অফিসার ইনচার্জ ওসি আবদুল কাদের এর ও ইন্সপেক্টর তদন্ত স্বপন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম জানান, মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্ব সাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান। তিনি বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, জেলা বিএনপির যুগ্নসাধারন সম্পাদক মমিনুল হক। সাংবাদিক বিন্দু, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।