মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গোপালগঞ্জের ঘোষেরচরে বিডি এস রেকর্ডে জমি নিয়ে চরম অনিশ্চয়তা, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত

লালমনিরহাটে চোরাকারবারি ৫টি স্বর্ণের বারসহ আটক-১

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধীনস্থ গংগারহাট বিওপির সীমান্ত এলাকা থেকে ৫৬৬.৬৫ গ্রাম ওজনের ০৫টি স্বর্ণের বারসহ একজন স্বর্ণ পাচারকারী আটক করছেন।
সোমবার ( ৩০ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন কম্পে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।আটককৃত পাঁচারকারীর নাম মোঃ শহিদুল ইসলাম (৫২), পিতা-মৃত সফর উদ্দিন, গ্রাম-অনন্তপুর, পোস্ট- ঘুঘুরহাট, থানা-ফুলবাড়ি, জেলা-কুড়িগ্রাম।অদ্য ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ আনুমানিক ০৮৫০ ঘটিকায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এরঅধীনস্থ গংগারহাট বিওপি’র হাবিলদার মোঃ আব্দুল মালেক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কুড়িগ্রাম জেলাস্থ গংগারহাট বিওপির দায়িত্বপূর্ণ গাংগারহাট নামক এলাকা দিয়ে মোটর সাইকেলযোগে একজন লোক ভারতে স্বর্ণ পাঁচার করবে। উক্ত সংবাদের ভিত্তিতে হাবিলদার মোঃ আব্দুল মালেক এর নেতৃত্বে
একটি বিশেষ টহলদল আনুমানিক ০৯১৫ ঘটিকায় বিওপি হতে আনুমানিক ৭০ গজ উত্তর দিকে সীমান্ত পিলার ৯৩৯/৭-এস হতে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিদ্যাবাগিস (থানা-ফুলবাড়ি, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে রাস্তার পাশে ওঁৎ পেতে থাকে।বিজিবি টহলদল সোর্সের বর্ণনানুযায়ী মোটরসাইকেলযোগে একজন ব্যক্তিকে আসতে দেখতে পায়। টহলদল তাকে চ্যালেঞ্জ করলে সে মোটর সাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল তাকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে তার পরিহিত অন্তর্বাসের পকেটের মধ্যে কসটেপ দ্বারা পেচানো অবস্থা ০২টি প্যাকেট উদ্ধার করে।
পরবর্তীতে বিজিবি টহলদল আসামীসহ প্যাকেট ০২টি বিওপিতে নিয়ে আসে এবং ভারপ্রাপ্ত অধিনায়কের উপস্থিতিতে প্যাকেটি খুলে ০৫টি স্বর্ণের বার উদ্ধার করে। এ ব্যাপারে জুয়েলারী সমিতি কর্তৃক স্বর্ণ পরীক্ষা করণ, ওজন নির্ধারণ এবং মুল্য নির্ধারণ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫৬৬.৬৫ গ্রাম (৪৮ ভরি ০৯ আনা ০২ রতি ০৫ পয়েন্ট) এবং যার বর্তমান আনুমানিক বাজার মূল্য ৬৬,৭৭,৪০৩/- (ছেষট্টি লক্ষ সাতাত্তর হাজার চারশত তিন) টাকা।আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক ফুলবাড়ি থানায় হস্তান্তর এবং জব্দকৃত স্বর্ণ কুড়িগ্রাম ট্রেজারী অফিসে জমা করণের কার্যক্রম প্রক্রিয়াধীন। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক আশিফুল রহমান সিদ্দিকী জানান, আটককৃত আসামির বিরুদ্ধে সোনা চোরাচালান আইনে মামলা দায়ের করে ফুলবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত সোনা লালমনিরহাট ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ