রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার গোপালগঞ্জ সদর লঞ্চঘাট ব্রিজ এলাকা থেকে ১২ বছরের শিশু মোহাম্মদ আলী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি মাদক মুক্ত সমাজ গড়তে আমাদের সকলকেই একসাথে কাজ করতে হবে: কাজী ওমর ফারুক সামাজিক অপরাধ রোধে নৈতিক জাগরণ ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: হাফেজ মোহাম্মদ সিয়াম

লকডাউন কর্মসূচির প্রভাবে হাতিয়ায় বিদ্যালয়ে পাঠদান বন্ধ

মোঃ শাহেদ উদ্দিন,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রভাবে নোয়াখালীর হাতিয়ায় পাঠদান কার্যক্রম বন্ধ রেখেছে ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে হাতিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বুড়িচর এলাকায় অবস্থিত বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে পাঠদান বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
শিক্ষার্থীরা জানান, বুধবার ক্লাস চলাকালে বিদ্যালয়ের পিয়ন এসে জানায় পরদিন (বৃহস্পতিবার) স্কুল বন্ধ থাকবে, কেউ আসলে নিজ দায়িত্বে আসবে। এজন্য অধিকাংশ শিক্ষার্থী স্কুলে আসেনি।
বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, জেলা শিক্ষা অফিস থেকে প্রধান শিক্ষককে ফোনে জানানো হয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে ঝুঁকি না নিতে। তাই শিক্ষার্থীদের মৌখিকভাবে নিজ দায়িত্বে উপস্থিত থাকার কথা বলা হয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম টুটুল বলেন, জেলা শিক্ষা অফিস থেকে আমাকে ফোন দিয়ে নির্দেশনা দেয়া হয়েছে দেশের পরিস্থিতি বিবেচনায় ঝুঁকি এড়াতে। তাই স্কুল খোলা থাকলেও শিক্ষার্থীদের নিজ দায়িত্বে আসার কথা জানানো হয়েছে। পথে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়ভার স্কুল নেবে না।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও এ এম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ন.ম হাসান বলেন, আমরা এ ধরনের কোন নির্দেশনা পাইনি। আমাদের প্রতিষ্ঠান পূ্বের ন্যায় পাঠদান সহ সকল কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।



ফেসবুকে আমরা
নোটিশ