প্রেস বিজ্ঞপ্তি : র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে। তারই ধারাবাহিকতায়, র্যাব-৮, বরিশাল এর একটি আভিযানিক দল অদ্য ১৪ মে ২০২৬ তারিখ সকাল আনুমানিক ০৬.২০ ঘটিকার সময় বরিশাল মহানগরের কোতয়ালি মডেল থানাধীন লঞ্চ ঘাট এলাকায় পারাবত-১৮ নামক লঞ্চে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০১ জন মহিলা মাদক ব্যবসায়ী পারভিন বেগম @ সাথি (৪১) কে গ্রেফতার করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, ঢাকা হতে বরিশালগামী পারাবত-১৮ নামক লঞ্চে ০১ জন মহিলা মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাচ্ছে। সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে আভিযানিক দলটি উল্লেখিত লঞ্চের তৃতীয় তলায় ‘Parabat Silver Class 325-B’ নং রুমে থাকা অভিযুক্ত পারভিন বেগম @ সাথি’কে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে থাকা খয়েরী রংয়ের লাগেজে লুকানো অবস্থায় নীল ও কালো পলিথিনের উপরে স্কচটেপে মোড়ানো সর্বমোট ০৯ (নয়) কেজি ৬০০ (ছয় শত) গ্রাম গাঁজা উদ্ধার করে এবং গাঁজা বহনকারীকে আটক করে। পরবর্তীতে, গ্রেফতারকৃত অভিযুক্তকে বরিশাল মহানগরের কোতয়ালি মডেল থানায় মাদকের নিয়মিত মামলা রুজু করে উদ্ধারকৃত আলামতসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে র্যাব-৮, বরিশাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে র্যাব-৮, বরিশাল এর এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকেব।