প্রেস বিজ্ঞপ্তি : র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে। র্যাব-৮, বরিশাল এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ মে ২০২৬ ইং তারিখ বিকালে পিরোজপুর জেলার কাউখালী থানাধীন শিয়ালকাঠী এলাকায় অভিযান পরিচালনা করে পিরোজপুর জেলার কাউখালি থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক একজন ডাকাত সদস্য মোঃ আলামিন আকন (৩৮), পিতা-জাকির আকন, সাং-জোলাগাতি, থানা- কাউখালী, জেলা-পিরোজপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।এজাহারের বিবরণে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখে রাত ০২৪৫ ঘটিকার সময় পিরোজপুর জেলার কাউখালী থানাধীন ০৫ নং শিয়ালকাঠি ইউনিয়নের শিয়ালকাঠি গ্রামে ভিকটিম মোঃ গোলাম মোস্তফা (৬৩) এর বসত বিল্ডিং বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির সময় ডাকাতেরা বেলকুনির রেলিং বেয়ে কৌশলে দোতলায় উঠে খোলা বারান্দার দরজা ভেঙে ঘরে প্রবেশ করে পিস্তল, লোহার বগি, ধারালো দা, শাবল ও লোহার রড নিয়ে পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে কাপড় দিয়ে হাত-পা বেধেঁ অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির ভিতরে থাকা দুটি ফ্ল্যাটের পরিবারের সদস্যদের সাথে থাকা ও আসবাবপত্রের ড্রয়ার ভেঙ্গে সর্বমোট নগদ ১,৮৮,৬০০/- টাকা, ২২ ভরি ১০ আনা স্বর্ণালংকার এবং ৬০০ মার্কিন ডলারসহ সর্বমোট ৬০,৯৫,৮৫০/- টাকার মালামাল লুণ্ঠন করে নিয়ে যায়। উল্লেখিত ঘটনায় ভিকটিম গোলাম মোস্তফা বাদী হয়ে পিরোজপুর জেলার কাউখালী থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ আলামিন আকন (৩৮), পিতা-জাকির আকন, সাং-জোলাগাতি, থানা-কাউখালী, জেলা-পিরোজপুর’কে গ্রেফতারের জন্য অধিনায়ক, র্যাব-৮, বরিশাল এর নিকট একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। সেপ্রেক্ষিতে, র্যাব-৮, সিপিএসসি, বরিশাল এর একটি আভিযানিক দল আধুনিক তথ্য প্রযু্ক্তি ব্যবহারের মাধ্যমে অভিযুক্তের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পিরোজপুর জেলার কাউখালী থানায় হস্তান্তর করা হয়।