শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বরিশালের এয়ারপোর্ট থানার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা ও লাশ গুম করার মামলায় ০১ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল বরগুনা জেলার পাথরঘাটায় হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত আল আমিন’কে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক গ্রেফতার। মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ কর্তৃক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত দুই দিন নিখোঁজ থাকার পর মধুমতি নদীতে ভেসে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ:শোকে স্তব্ধ গোপালগঞ্জ গোপালগঞ্জ ঐতিহাসিক শ্রীধাম ওড়াকান্দীতে মতুয়া সম্মেলন ঘিরে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের জোর প্রস্তুতি ডিসির দ্বারস্থ দুবাই ব্যবসা প্রতারণার ভুক্তভোগী: ‘৪০ লাখ টাকা আত্মসাৎ, সালিশে স্বীকারোক্তির পরও ফেরত নয়’—প্রশাসনের হস্তক্ষেপ কামনা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার | বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মেধার স্বীকৃতিতে সম্মাননা, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নে অতিথিদের নানা দিকনির্দেশনা বরিশাল সিটি কর্পোরেশনের ছয়শত সাতচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ পঁচাশি হাজার তিনশত নয় টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা । বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন

র‌্যাব ৮এর অভিযানে পিরোজপুর থেকে ১১ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান, মজুদদার, বিভিন্ন অসাধু ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে। বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ীরা দেশের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ পলিথিন মজুদ, সংরক্ষণ ও বিভিন্ন প্রকারের ব্যাগ তৈরি করে বাজারজাত করে আসছে, এতে করে পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। সে প্রেক্ষিতে র‌্যাব-৮, বরিশাল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। র‌্যাব-৮, বরিশাল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বহেরাতলা এলাকায় জনৈক ব্যক্তিদের হেফাজতে বিপুল পরিমাণ সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন মজুদ রয়েছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও দোষী ব্যাক্তিদের আইনের আওতায় নিয়ে আসতে সিপিএসসি, র‌্যাব-৮, বরিশাল, পরিবেশ অধিদপ্তর, পিরোজপুর এবং উপজেলা প্রশাসন, মঠবাড়িয়া এর একটি যৌথ আভিযানিক দল অদ্য ০৭ জানুয়ারি ২০২৫ তারিখ সময় আনুঃ ১৪০০ হতে ১৮০০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন বহেরাতলা এলাকায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন মজুদ ও ক্রয়-বিক্রয়ের অপরাধে ১। মোঃ মহসিন মিয়া (৪৫), পিতা মোঃ আমজাদ হোসেন, সাং- মঠবাড়িয়া সদর, ২। মেহেদী হাসান (২৫), পিতা-আলমগীর হোসেন, সাং-বহেড়াতলা, সর্ব থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর’দ্বয়কে আটক করতঃ ১,৫০,০০০.০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা করে দুইজনকে মোট ৩,০০০,০০.০০(তিন লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং তাদের হেফাজতে থাকা তিনটি গোডাইন থেকে মজুদকৃত ১১ টন (এগার হাজার কেজি) অবৈধ পলিথিন উদ্ধার করা হয়। পরবর্তীতে, দন্ডপ্রাপ্ত ব্যক্তিদের পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দিয়ে অর্থদন্ডের আদায় ও পূণরায় এ ধরণের কর্মকান্ড না করার জন্য নির্দেশ প্রদান করে ছেড়ে দেওয়া হয়। র‌্যাবের এ ধরণের অভিযানে স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ সাধুবাদ ব্যক্ত করেন।



ফেসবুকে আমরা
নোটিশ