প্রেস বিজ্ঞপ্তি : র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী) গোপন সংবাদের ভিত্তিতে ১১ জুলাই ২০২৫ইং তারিখ আনুমানিক ১৯০০ ঘটিকায় বরগুনা জেলার সদর থানাধীন গলাচিপা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ০১(এক) জন মানব পাচারকারী ছালাম হাওলাদার, পিতা- মৃত ছবেদ হাওলাদার, সাং- ছোট গৌরীচন্না, থানা- বরগুনা সদর, জেলা-বরগুনা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার বিবরনে জানা যায়, গত ১৯/০৭/২০২৪ইং তারিখে আসামী ছালাম ও তার সহযোগীরা ভিকটিম অনাবিল সিকদার ও মোঃ সাব্বির সরদারকে ইতালী পাঠানোর কথা বলে ৩০ লক্ষ টাকা গ্রহণ করে। পরবর্তীতে আসামীরা ভিকটিদের নেপালে নিয়ে আটকে রেখে শারিরীক ও মানসিক অত্যাচার করে মুক্তিপণ হিসেবে আরোও ৩ লক্ষ ২৫ হাজার টাকা দাবী করে। সর্বমোট ৩৩ লক্ষ পঁচিশ হাজার টাকা পরিশোধ করার পরও আসামীরা আরও ৫ লক্ষ টাকা দাবী করে এবং না দিতে ব্যর্থ হলে ভিকটিমদের হত্যা করে লাশ গুম করে দেওয়ার হুমকি দেয়। পরবর্তীতে ভিকটিমরা মাফিয়াদের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করে ও নেপাল পুলিশের মাধ্যমে গত ২৫/১১/২০২৫ তারিখে দেশে চলে আসে। এ ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে, যা মাদারীপুর জেলার সদর থানার মামলা নং-৩৪, তারিখঃ ২৩/০৬/২০২৫ইং, ধারাঃ ৬/৭/৮/৯/১০(১) মানব পাচার প্রতিরোধ দমন আইন ২০১২। গ্রেফতাকৃত আসামীকে পরবর্তী আইননানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পটুয়াখালী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।