বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে আবারও মহাসড়কে রক্তাক্ত দুর্ঘটনা: গ্রীন লাইন বাস-অজ্ঞাত ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত। পটুয়াখালী জেলার বাউফল থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেফতার মাদারীপুরের শিবচর থানার চাঞ্চল্যকর আলতাফ হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং অভিযুক্ত বারেক মাদবর গ্রেফতার বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর আব্দুল হালিম হত্যা মামলার এজাহারনামীয় অভিযুক্ত মনসুর ডাকুয়া গ্রেফতার বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার

র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের মাদক ও চোরাচালান রোধে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সর্বদাই দেশের বিভিন্ন অঞ্চলে মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও মাদক মুক্ত দেশ গড়তে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাব-৮, বরিশাল, সদর কোম্পানী এর একটি আভিযানিক দল অদ্য ০৬ মে ২০২৫ ইং তারিখ রাত ০৩.৩০ ঘটিকায় বরিশাল জেলার গৌরনদী থানাধীন টরকী বাসষ্ট্যান্ড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১। সাহেদুল ইসলাম রাহুল(২৭), পিতা-নুরে আলম, সাং-নওগা, কুপাদি ইউপি, থানা-মতলব, জেলা-চাঁদপুর এবং ২। খলিলুর রহমান সোহাগ (২৫), পিতা-নুরু মিয়া, সাং- কুঠিঝুড়ি, থানা-বাহুবল, জেলা-হবিগঞ্জ’দ্বয়কে গ্রেপ্তার করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বরিশাল জেলার গৌরনদী থানাধীন টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন আঃ খালেক মুন্সি জামে মসজিদ এর পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর দুইজন ব্যাক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে আভিযানিক দলটি উক্ত স্থানে উপস্থিত হলে গ্রেফতারকৃত ব্যাক্তিদ্বয় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করে তাদের দেওয়া তথ্যমতে আসবাবপত্র ভর্তি পিকআপের কাঠের আলমারির ভিতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় আলাদা অলাদা পলিথিনে মোড়ানো ০৯টি প্যাকেটে মোট ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত আসবাবপত্র বোঝাই পিকআপ গাড়ি যার নম্বর ঢাকা মেট্রো-ন ১২-৯৭১২ ও গাড়ির ০৬ পাতা কাগজপত্রসহ আসামীদের দেহতল্লাশীর মাধ্যমে ০২ টি এ্যান্ড্রয়েড মোবাইল ও মাদক বিক্রয়লব্দ নগদ ৮২০০ টাকা জব্দ করা হয়। পরবর্তীতে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বরিশাল জেলার গৌরনদী থানায় মাদকের নিয়মিত মামলা করে আসামীদেরকে উদ্ধারকৃত আলামতসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে র‌্যাবের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা
নোটিশ