শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভনের অভিযোগ; নারীর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে কারাগারে অভিযুক্ত পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪ আদমদীঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম ৷ ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী বাংলাদেশে সফলভাবে অনুষ্ঠিত CST লেভেল-১ প্রশিক্ষণ: খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের গুদামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি; লাখ টাকার কৃষিপণ্য ও মালামাল লুটের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

রিভলবারসহ চিহ্নিত চাঁদাবাজ বিপ্লবকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ

স্টাফ রিপোর্টার : রাজধানীর পল্টন থানা এলাকা থেকে রিভলবারসহ এক চিহ্নিত চাঁদাবাজকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।গ্রেফতারকৃতের নাম মো. নুরুজ্জামান বিপ্লব (৪৪)। মঙ্গলবার (১১ মার্চ ২০২৫ খ্রি.) সন্ধ্যা ০৬.৫০ ঘটিকার সময় পল্টন মডেল থানাধীন শান্তিনগর, নভেল হাউজ এর সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পল্টন মডেল থানা সূত্রে জানা যায় থানার একটি টহল টিম এলাকায় নিরাপত্তা টহল পরিচালনা করাকালীন শান্তিনগর নভেল হাউজ এর সামনে পাকা রাস্তার উপস্থিত হলে একজন ব্যক্তিকে দৌঁড়ে আসতে দেখে আশেপাশের লোকজনদের সহযোগিতায় তাকে আটক করেন। তখন জনৈক মাহফুজ মীর নামক এক ব্যক্তি এসে জানায় যে, তার বাবা লেবু মীরকে চাঁদার টাকার জন্য উক্ত আসামি গুরুতর আহত করে ভয় দেখিয়ে পালিয়ে এসেছে। এরূপ তথ্যের ভিত্তিতে ধৃত আসামীর দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের কোমরের পিছন দিক থেকে একটি ০.৩২ বোরের কালো রঙের রিভলভার উদ্ধার পূর্বক জব্দ করা হয়। থানা সূত্রে আরো জানা যায় গ্রেফতারকৃত নুরুজ্জামান পল্টন থানা এলাকার একজন চিহ্নিত চাঁদাবাজ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে থানা এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা দাবিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলো মর্মে স্বীকার করেছে। গ্রেফতারকৃত নুরুজ্জামানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



ফেসবুকে আমরা
নোটিশ