মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার অভিযোগ: নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই অগ্নিকাণ্ড, টুঙ্গিপাড়ায় চাঞ্চল্য গোপালগঞ্জে আওয়ামী লীগের ১৮ নেতার একযোগে পদত্যাগ চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা আদমদীঘিতে শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-১ অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবের অভিযানে গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল আদমদীঘিত গৃহবধূকে ধর্ষণের চেষ্টা মামলায় যুবক গ্রেফতার ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

রায়পুরায় বিএনপি’র জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা:রায়পুরায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি করেছে রায়পুরা উপজেলা বিএনপি ও দলটির অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার (১৫ নভেম্বর) সকালে নৌকা যোগে পান্থশালা ঘাটে এসে র‍্যালিতে যোগ দেয় চরাঞ্চলের ৬টি ইউনিয়নের কয়েক শতাধিক বিএনপি নেতাকর্মীরা। বাদ্যযন্ত্র সহ সমর্থিত নেতার ব্যানার ফেস্টুন নিয়ে উৎসবমুখর পরিবেশে র‍্যালিতে অংশ নেয় সকল বয়সের নারী পুরুষরা।
পান্থশালা থেকে র‍্যালি নিয়ে রায়পুরা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয় নেতারা পরে মাঠ থেকে অন্যান্য ইউনিয়ন থেকে আগত মিছিলগুলো একসাথে করে বড় আকারে র‍্যালি নিয়ে রায়পুরা বাজার হয়ে অডিটরিয়াম মাঠে গিয়ে শেষ হয়।
সেখানে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি বলেন, বিগত দিনগুলোতে ফ্যাসিস্ট হাসিনার অত্যাচার নির্যাতন সহ্য করেও বিএনপি দমে যায়নি। বিএনপি আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। ছাত্র আন্দোলনে হাসিনা দেশ ছেড়ে পালানোর কারনেই আজ আমরা কথা বলতে পারছি।এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ উপজেলা ও পৌর বিএনপিও অঙ্গসংগঠনের নেতবৃন্দ।



ফেসবুকে আমরা
নোটিশ