শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বরিশালের এয়ারপোর্ট থানার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা ও লাশ গুম করার মামলায় ০১ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল বরগুনা জেলার পাথরঘাটায় হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত আল আমিন’কে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক গ্রেফতার। মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ কর্তৃক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত দুই দিন নিখোঁজ থাকার পর মধুমতি নদীতে ভেসে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ:শোকে স্তব্ধ গোপালগঞ্জ গোপালগঞ্জ ঐতিহাসিক শ্রীধাম ওড়াকান্দীতে মতুয়া সম্মেলন ঘিরে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের জোর প্রস্তুতি ডিসির দ্বারস্থ দুবাই ব্যবসা প্রতারণার ভুক্তভোগী: ‘৪০ লাখ টাকা আত্মসাৎ, সালিশে স্বীকারোক্তির পরও ফেরত নয়’—প্রশাসনের হস্তক্ষেপ কামনা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার | বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মেধার স্বীকৃতিতে সম্মাননা, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নে অতিথিদের নানা দিকনির্দেশনা বরিশাল সিটি কর্পোরেশনের ছয়শত সাতচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ পঁচাশি হাজার তিনশত নয় টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা । বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন

রাবি-ক্যাম্পাসে শিমুল হত্যা’র প্রতিবাদে বিক্ষোভ,রাজশাহী কলেজ শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার : রাজশাহীর-কলেজের ডিগ্রী প্রথম বর্ষের শিক্ষার্থী শিমুলকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
শনিবার (২৫ জানুয়ারী) বেলা ১১টায় রাজশাহী কলেজ প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশে আমার ভাই মরলো কেন, প্রশাসনের জবাব চাই? শিমুল ভাই কবরে,খুনি কেন বাইরে,জবাব চাই,জবাব চাই প্রশাসনের জবাব চাই এমন শ্লোগানে বিক্ষোভে ভেপে উঠেন।বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, হত্যাকাণ্ডের ২৪ ঘন্টা অতিবাহিত হয়েছে তদন্তের কোন অগ্রগতি নাই,এখনো মৃত্যুর সঠিক কারন নির্ণয় করা হয়নি।সঠিক তদন্তের আগেই বলা হয়েছে, শিমুল দুর্ঘটনায় মারা গেছে। ধাওয়া করার আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজশাহী কলেজের (ডিগ্রির প্রথম বর্ষ ছাত্র শিমুল) শিমুল সুস্থ সবল ছিল,দাঁড়িয়ে কথা বলেছিল। তার পরেও তাকে কেন ধাওয়া করে মারা হলো এর জবাব প্রশাসনকে দিতে হবে।এখানে স্পষ্ট বুঝা যাচ্ছে এটা হত্যাকান্ড জনিত মৃত্যু,এই হত্যাকাণ্ডকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। রাবির প্রশাসন কিছু ছেলেপেলে উস্কে দিচ্ছে সাধারণ শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিল কে প্রতিহত করার জন্য।
সাধারণ শিক্ষার্থীরা বলেন, যতদিন শিমুল হত্যাকাণ্ডের জড়িতদের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত, রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীরা প্রয়োজনে ক্লাস বর্জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন গাড়ি জিরোপয়েন্টে হয়ে রাজশাহী কলেজের সামনে দিয়ে যেতে দেওয়া যাবে না। এই হুশিয়ারি উচ্চারণ করে উক্ত বিক্ষোভ মিছিলটি শেষ করেন।
অপরদিকে শুক্রবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে মহাসড়কে আগুন জ্বালিয়ে শিমুল হত্যারে বিচারের দাবি করে এলাকাবাসী।



ফেসবুকে আমরা
নোটিশ