বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন বিদেশে ব্যবসার প্রলোভন,টাকা নিয়ে টালবাহানা বিভিন্ন দপ্তরসহ থানায় অভিযোগ আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জ আদালতে তোলপাড়: বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের অভিযোগ, বিচারকাজ বর্জন ও বিক্ষোভে ফেটে পড়লেন আইনজীবীরা কিশোর অপরাধ, সাইবার অপরাধ এবং মাদককে না’: অপরাধমুক্ত ভবিষ্যৎ গড়তে বরিশাল জিলা স্কুলে র‍্যাব-৮ এর ব্যতিক্রমী উদ্যোগ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ! সালিশে টাকা ফেরতের স্বীকারোক্তি, পরে টালবাহানা—পুলিশ সুপারের দ্বারস্থ ভুক্তভোগী” মোল্লাহাট থানা পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া প্রতিবন্ধী শিশু পাহাড়ি ঢলে বিপর্যস্ত কলমাকান্দা সড়ক বিচ্ছিন্ন, ভেঙ্গে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান মধ্যনগরে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মহিলাকে মাথায় আঘাতে থানায় লিখিত অভিযোগ

রাণীনগরে অসহায়দের মাঝে সরকারি সহায়তা প্রদান

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অসহায়, গরীব, দু:স্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক অনুদান, বিভিন্ন উপকরণ বিতরণ ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের বাস্তবায়নে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলাম রেজু।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: এছাহক আলী, সহ-সভাপতি এস এম জাকির হোসেন, সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা উল-হক লিটন প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ উপস্থিত ছিলেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নজরুল ইসলাম জানান এদিন অনুষ্ঠানে উপজেলার মিরাট ইউনিয়নে সম্প্রতি ঝড়ে গাছ পড়ে ঘর নষ্ট হওয়া অসহায় আঙ্গুরী বিবিকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় ও স্থানীয় সাংসদের অনুকূল বরাদ্দ থেকে ঘর মেরামতের জন্য ৩বান্ডিল ঢেউটিন, মেরামতের খরচ হিসেবে ৯হাজার টাকা, ২প্যাকেট শুকনো খাবার, আর্থিক অনুদান হিসেবে ৭হাজার ৫শত টাকা, একই ইউনিয়নের আক্কাস আলীর ছেলের চিকিৎসা সহায়তা হিসেবে ১৫হাজার টাকা ও শুকনো খাবারের প্যাকেট, সদর ইউনিয়নের খট্টেশ^র গ্রামের সিরাজুল ইসলামকে মানবিক সহায়তা হিসেবে ২০হাজার টাকা ও শুকনো খাবারের প্যাকেট, একই গ্রামের অসহায় নিলুফাকে পারিবারিক সহায়তা হিসেবে দেড় বান্ডিল ঢেউটিন, ঘর মেরামতের খরচ হিসেবে ৪হাজার ৫শত টাকা ও শুকনো খাবারের প্যাকেট প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি বলেন বিগত সরকারের সময় বিভিন্ন অনুদান লোকদেখানোর জন্য লামছাম বিতরণ করে সিংহভাগই হরিলুট করা হতো। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সরকারি প্রতিটি অনুদান প্রকৃত সুবিধাভোগীদের মাঝে পুঙ্খানুপুঙ্খভাবে প্রকাশ্যে বিতরণ করা হচ্ছে। প্রতিটি প্রকল্প ও সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। আগামীতেও এই ধরণের কর্মকান্ড অব্যাহত রাখার কথা জানান এমপি রেজু।



ফেসবুকে আমরা
নোটিশ