মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজাবাড়ী ইউনিয়নে বিএনপির সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

নাঈম গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নে সংগঠনের শৃঙ্খলা উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ২৫ অক্টোবর বিকাল ৫ টার সময় রাজাবাড়ী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মো: আব্দুল মোতালেব। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব মো: খাইরুল কবির মন্ডল আজাদ।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো: আব্দুল বারিক।
সভায় সভাপতিত্ব করেন রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব মো: নাজমুল হুদা শাহীন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জনাব মো: রকিবুল ইসলাম রাকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মো: মহিদুল নয়ন (১নং যুগ্ম আহ্বায়ক), জনাব মো: শাহানুর সরকার (যুগ্ম আহ্বায়ক), জনাব মো: সরদার আক্তার হোসেন (যুগ্ম আহ্বায়ক), জনাব মো: আবুল সরকার (যুগ্ম আহ্বায়ক) এবং জনাব মো: আলতাফ হোসেন পলান (যুগ্ম আহ্বায়ক)।
আলোচনা সভায় বক্তারা বলেন, সংগঠনের শৃঙ্খলা ও ঐক্যই শক্তির মূল ভিত্তি। দলকে আরও সুসংগঠিত ও জনবান্ধব করতে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।সভা শেষে উপস্থিত সকল নেতৃবৃন্দ রাজাবাড়ী ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে অঙ্গীকার ব্যক্ত করেন।



ফেসবুকে আমরা
নোটিশ