মোঃ খালেক : ২০ জুলাই ২০২৬ খ্রি. (সোমবার) রাজশাহী জেলার বাগমারা থানা দ্বিবার্ষিক পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়।পরিদর্শনকালে মাননীয় ডিআইজি মহোদয় বাগমারা থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং থানার সকল গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ নিবিড়ভাবে পরিদর্শন করেন। পর্যালোচনা শেষে তিনি দাপ্তরিক কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সেবার মান উন্নয়নে উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) জনাব হেলেনা আকতার, বাগমারা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জিল্লুর রহমানসহ বাগমারা থানার অন্যান্য অফিসার ও ফোসবৃন্দ।