বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

রাজশাহীর সীমান্তে বিএসএফ’র দফায় দফায় গুলি, গ্রামবাসীর মধ্যে আতঙ্ক

স্টাফ রিপোর্টার: রাজশাহীর-চারঘাট উপজেলার ইউসুফপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অতর্কিত গুলিবর্ষণে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। গতকাল রবিবার রাত আড়াইটা থেকে ৩টা পর্যন্ত ২০-২৫ রাউন্ড গুলির শব্দে স্থানীয়দের ঘুম ভাঙে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চারঘাটের ইউসুফপুর বিওপির সীমান্ত পিলার ৭২/২-এর পাশে করারনাশ চর ও হবির বাতান চরের কাছাকাছি জায়গায় বিএসএফ গুলি চালায়। প্রথম দফায় রাত ২টা ৩৮ মিনিটে ১২-১৪ রাউন্ড, পরে ২টা ৪৫ মিনিটে আবারও ৬-৮ রাউন্ড ও সর্বশেষ ২টা ৫০ মিনিটে ৩-৪ রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে কাদের উদ্দেশ্য গুলি চালানো হয়েছে, তা কেউ নিশ্চিত করতে পারেননি। কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। বিজিবির বক্তব্য, সোমবার সকালে বিজিবি ও বিএসএফের যৌথ টহল ছিল। এ সময় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মাঝরাতে গুলিবর্ষণের বিষয়ে জানতে চাওয়া হয়। তবে বিএসএফ গুলি চালানোর বিষয়টি অস্বীকার করেছে,স্থানীয়রা বলছেন, ইউসুফপুর- সংলগ্ন পদ্মা নদীর হবির বাতান চরের একটা অংশে বাংলাদেশি কৃষক গম, মসুর, সরিষাসহ নানা ফসলের আবাদ করেছেন। আগে বিএসএফ ক্যাম্প অনেকটা দূরে থাকলেও গত ১৫-২০ দিনের মধ্যে তা সরিয়ে একেবারে সীমান্তের জিরো পয়েন্টে এনে স্থাপন করেছে। এতে কৃষকরা চরে চাষাবাদ নিয়েও বিপাকে পড়েছেন। ভয়ে অনেক কৃষক চরেও যেতে পারছেন না। গত ২ অক্টোবর বিএসএফের টহল দল তোফাজ্জল ও মানিক নামে দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। এরই মধ্যে ভোররাতে ব্যাপক গুলির শব্দে তারা আরও আতঙ্কিত হয়ে পড়েছেন। স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম বলেন, আমরা সীমান্তের কাছাকাছি না যেতে সবাইকে সতর্ক করছি।



ফেসবুকে আমরা
নোটিশ