সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার অভিযোগ: নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই অগ্নিকাণ্ড, টুঙ্গিপাড়ায় চাঞ্চল্য গোপালগঞ্জে আওয়ামী লীগের ১৮ নেতার একযোগে পদত্যাগ চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা আদমদীঘিতে শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-১ অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবের অভিযানে গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল আদমদীঘিত গৃহবধূকে ধর্ষণের চেষ্টা মামলায় যুবক গ্রেফতার ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

রাজশাহীতে ধারালো অস্ত্রসহ একজন আটক, সহযোগী পলাতক

স্টাফ রিপোর্টার:রাজশাহীর মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কাঁচা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ধারালো অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। তবে এসময় তার সহযোগী মো: নূর ইসলাম বিষু (৩২) কৌশলে পালিয়ে যায়।গ্রেপ্তারকৃত আসামি মো: ওয়াসিম আলী কিরন (২৮)। সে রাজশাহী মহানগরীর কার্ণহার থানার ডাইংয়ের হাট এলাকার মো: আবু বাক্কারের ছেলে। ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৭ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাতে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেনের সাবির্ক দিকনির্দেশনায় এসআই মো: মফিজুল ইসলাম ও তাঁর টিম থানা এলাকায় ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কাঁচা বাজার এলাকায় দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে।উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিমটি গতকাল দিবাগত রাত দেড় টায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কাঁচা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। সন্দেহজনক ঘোরাফেরার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওয়াসিম আলী ও নূর ইসলাম পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ওয়াসিম আলীকে একটি অত্যাধুনিক ধারালো চাকুসহ ঘটনাস্থল থেকে আটক করে। পলাতক আসামী নূর ইসলামকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। ধৃত আসামি ও তার সহযোগী ধর্তব্য অপরাধ সংঘটনের জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ