সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে বরিশালের এয়ারপোর্ট থানার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা ও লাশ গুম করার মামলায় ০১ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল বরগুনা জেলার পাথরঘাটায় হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত আল আমিন’কে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক গ্রেফতার। মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ কর্তৃক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত দুই দিন নিখোঁজ থাকার পর মধুমতি নদীতে ভেসে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ:শোকে স্তব্ধ গোপালগঞ্জ গোপালগঞ্জ ঐতিহাসিক শ্রীধাম ওড়াকান্দীতে মতুয়া সম্মেলন ঘিরে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের জোর প্রস্তুতি ডিসির দ্বারস্থ দুবাই ব্যবসা প্রতারণার ভুক্তভোগী: ‘৪০ লাখ টাকা আত্মসাৎ, সালিশে স্বীকারোক্তির পরও ফেরত নয়’—প্রশাসনের হস্তক্ষেপ কামনা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার | বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মেধার স্বীকৃতিতে সম্মাননা, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নে অতিথিদের নানা দিকনির্দেশনা বরিশাল সিটি কর্পোরেশনের ছয়শত সাতচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ পঁচাশি হাজার তিনশত নয় টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা ।

রাজধানীর যাত্রাবাড়িতে বিএনপির কর্মী সভায় নবীউল্লাহ নবী

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর যাত্রাবাড়িতে ৪৯নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) বিকেলে যাত্রাবাড়ীর ধলপুর কমিউনিটি সেন্টারে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা মহানগর দক্ষিন এর যাত্রাবাড়ী থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহন করেন। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৫ আসনের বিএনপির সমন্বয়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নবীউল্লাহ নবী।এ সময় নবী উল্লাহ নবী তার বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ইস্পাত-দৃঢ় ঐক্য গড়ে তোলার আহবান জানান। কর্মী সভায় ৪৯নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোসলেহ উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ৪৯ নং ওয়ার্ডের সাবেক কমিশনার বাদল সর্দার,বিএনপি নেতা জামশেদুল আলম শ্যামল,ডেমরা থানা বিএনপি’র সভাপতি পদপ্রার্থী এস এম রেজা চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আনিসুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৪৯নং ওয়ার্ড বিএনপির সদস্যসচিব সাইফুল ইসলাম বাদল।



ফেসবুকে আমরা
নোটিশ