মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজাবাড়ী ইউনিয়নে বিএনপি-যুবদলের মতবিনিময় সভা ও আনন্দ মিছিল

রাজবাড়ী প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর তিন সংসদীয় আসনের গণমানুষের নেতা অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের নির্দেশে রাজাবাড়ী ইউনিয়নে বিএনপি ও যুবদলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর বিকালে রাজাবাড়ী ইউনিয়নের ধলাদিয়ায় আয়োজিত এই সভায় দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় কার্যক্রম শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা কাজিম উদ্দিন ফকির। রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আহবায়ক নাজমুল হুদা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব মোড়ল। বক্তারা দলের অভ্যন্তরীণ ঐক্য ও সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। এ সময় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মহিদুল ইসলাম নয়ন, আক্তার সরদার, আবুল সরকার, আলতাফ পলান ও মাজহারুল হক প্রমুখ নেতৃবৃন্দ। সভায় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের সদস্য সকিবুল হাসান মোড়ল, আতিকুল ইসলাম, দেলোয়ার সরদার, নাজমুল সরকার, শামীন হোসেন, রাকিব সরকার, শিহাব, ফরহাদসহ দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।মতবিনিময় সভার আগে ধলাদিয়া বাজারে গাজীপুর জেলা যুবদলের সদস্য সকিবুল হাসান মোড়লের নেতৃত্বে এক আনন্দ মিছিল বের করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই মিছিলে স্থানীয় যুবদল ও বিএনপির কর্মীরা ব্যাপক উদ্দীপনায় অংশগ্রহণ করেন।



ফেসবুকে আমরা
নোটিশ