মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাতিয়ায় বর্ণাঢ্য রেলী অনুষ্ঠিত

মোঃ শাহেদ উদ্দিন,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর হাতিয়ায় বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে হাতিয়া উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। হাতিয়া উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী ও সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শাহীন উদ্দিনের নেতৃত্বে রেলিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। উপস্থিত নেতাকর্মীদের ” তারুণ্যের অহংকার যুবদল একতার প্রতীক” স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।
হাতিয়া উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী ও সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শাহীন উদ্দিন বলেন, যুবদল সব সময় গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করেছে। আগামী দিনে এই সংগঠনই হবে জনগণের আশা-ভরশার প্রতীক।তিনি আরো বলেন, স্বৈরাচার ও দমননীতির বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী যুবদল গনতন্ত্র পুনরুদ্ধারে যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন শাখা সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শেষে শহীদ জিয়াউর রহমান ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য ও আয়োজনকে কেন্দ্র করে পুরো হাতিয়া উপজেলা সদর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।



ফেসবুকে আমরা
নোটিশ