মোঃওবাইদুল হক যশোর : বাঁচতে শেখা কর্তৃক আয়োজিত, লিলিয়ানা ফন্ড ও সিডিডি সহযোগিতায় ম্যাপ ইন সিবিআর প্রকল্পের আওতায় বাঁচতে শেখা হল রুমে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ কক্ষে করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজন সরকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বিশেষ অতিথি ছিলেন- মুনা আফরিন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকতা, মো: আমিনুর রহমান সহকারী পরিচালক, এনডিডি, পলাশ হিউবার্ট গমেজ নির্বাহী পরিচালক- বাচঁতে শেখা, খন্দকার মকসেদুল হক সহসভাপতি বাঁচতে শেখা, হিমেল সনজীব কিস্কু প্রকল্প সম্বয়কারী , সকল কর্মকর্তা ও কর্মীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সভাপতিত্ব করেন বাঁচতে শেখার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড: এঞ্জেলা গমেজ । সুজন সরকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)বলেন- আমরা প্রতিবন্ধীদের জন্য বিশেষ বাজেট বরাদ্দ রাখতে পারি। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের জন্য প্রয়োজনীয় সহায়ক উপকরণ তাদের দৈনন্দিন চলাফেরা, শিক্ষা, যোগাযোগ ও সামাজিক অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করতে গুরুতপূর্ণ ভূমিকা রাখে। প্রতিবন্ধী শিশুদের অধিকার নিশ্চিত করা এবং তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, প্রতিবন্ধী শিশুদের প্রয়োজন নিরূপণ করে সঠিক সময়ে উপযুক্ত সহায়ক উপকরণ সরবরাহ করা হলে তাদের আতœনির্ভশীল ও জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুদের কাস্টমাইজ হুইল – ১০ টি, ওয়কার-৮টি, এএফও- ৩৪টি, স্টান্ডিং ফ্রেম-১৬টি, সিটিং চেয়ার-৭টি টি প্রদান করা হয়।